মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ১২:১৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১২:২২

ওয়ালী সিদ্দিকী দলীয় শৃঙ্খলাবিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকীকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় মৌলভীবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে অব্যাহতির বিষয়ে কিছু জানেন না মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় বাহারমর্দনে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকীকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমি ১০ ডিসেম্বর সন্ধ্যার বৈঠকের বিষয়ে কিছুই জানি না। আমি সাধারণ সম্পাদক হিসেবে বিষয়টি অবগত নই। হয়তো সভাপতি এটা করতে পারেন।’
অব্যাহতি পাওয়া জেলা বিএনপি সহ-সভাপতি আব্দুল ওয়ালী সিদ্দিকী বলেন ‘দলীয় গঠনতন্ত্র পরিপন্থী এ সিদ্ধান্ত। আমি কারও ব্যক্তি পুজা করি না। গঠনতন্ত্রের বাইরে গিয়ে কেউ ‘পাগলামি’ করলে এটা কেউ মেনে নেবে না। কী কারণে অব্যাহতি দেওয়া হলো সেটা আমি জানি না।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম