তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২০, ০৯:২৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০৯:৪৪

সংঘর্ষের পর অগ্নিসংযোগ করা হয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে বানিয়াচংয়ের নন্দীপাড়া বোয়ালিয়া হাটি ও দেওয়ান দিঘিরপাড় মহল্লার দুই যুবকের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডা হয়। তাদের হাতাহাতির বিষয়টি দুই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানো গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন্য আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১ জনকে হবিগঞ্জ ও ১০ জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার চক্রবর্তী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৭৬ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ভারতের স্বাধীনতার ৮০ বছর উদযাপন
ঢাকায় ভারতের স্বাধীনতার ৮০ বছর উদযাপন
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
মেসির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান 
মেসির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান 
শিক্ষকরা আজ থেকে পাচ্ছেন বকেয়ার অর্থ, ২ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ   
শিক্ষকরা আজ থেকে পাচ্ছেন বকেয়ার অর্থ, ২ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ   
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর