মোবাইল ছিনিয়ে নিতে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয় ইসমাইলের লাশ

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ০৪:১৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০৪:৩৩

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা

হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্র ইসমাইল হোসেন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে পুলিশ। বিদেশ থেকে বাবার দেওয়া মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে ১০ম শ্রেণির ছাত্র শাহরিয়ার মারুফ ওরফে সাইমিন।

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হুদা চৌধুরীর আদালতে সাইমিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। তার স্বীকারোক্তির বরাত দিয়ে রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএ-পিপিএম)।

তিনি বলেন, গত ১০ জানুয়ারি উত্তর তেঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী ফারুক মিয়ার ছেলে ইসমাইল হোসেনকে পোদ্দারবাড়ি এলাকায় নাটক দেখার কথা বলে নিয়ে যায় প্রতিবেশী শাহরিয়ার মারুফ ওরফে সাইমিন। বিকেলে তাকে সদর উপজেলার চরহামুয়া গ্রামের পাশে খোয়াই নদীর তীরে নিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। ১৩ জানুয়ারি পুলিশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের