হবিগঞ্জে ভারতীয় চা পাতাসহ গ্রেফতার ২

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ২৩:১৪ আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২৩:১৬

 

হবিগঞ্জে ভারতীয় চা পাতাসহ গ্রেফতার ২ হবিগঞ্জের চুনারুঘাটে প্রায় ৪ হাজার কেজি ভারতীয় চা পাতাসহ ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। তারা হলো- চুনারুঘাটের দক্ষিণ দেওরগাছ গ্রামের রমিজ আলীর ছেলে রতন মিয়া ও কালসিড়ি গ্রামের আলী হোসেনের ছেলে তাহের মিয়া।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. এনামুল কবির জানান, শুক্রবার ভোরে চুনারুঘাটের চানপুর চা বাগানের পাকা রাস্তায় আমদানি নিষিদ্ধ ভারতীয় চা পাতা বোঝাই দুটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপ থেকে ৯১টি বস্তায় ৩ হাজার ৯১৩ কেজি চা পাতা জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য পৌনে ১২ লাখ টাকা।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. এনামুল কবির জানান, এ বিষয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

হবিগঞ্জ সিআইডি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, তাদেরকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
গুলশানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১
গুলশানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়