শীতে কাঁপছে শ্রীমঙ্গল, তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি

মৌলভীবাজার প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ১৫:২৭আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৫:৪১

ফাইল ফটো দেশের শীতল অঞ্চল হিসেবে পরিচিত চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। আবহাওয়া অফিস বুধবার (২২ জানুয়ারি) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শ্রীমঙ্গলে ভোর থেকেই ঘন কুয়াশার পাশাপাশি হিমেল বাতাস বইতে শুরু করে। তাপমাত্রা কমে আসায় নিম্নআয়ের মানুষের জীবনে নেমে এসেছে স্থবিরতা। ছিন্নমূল মানুষ ও চা শ্রমিকরা পড়েছেন দুর্ভোগে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সকালে রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়ার রেকর্ড করা হয়েছিল।’

এদিকে শ্রীমঙ্গলে ৯২টি চা বাগানে প্রায় চার লাখ চা শ্রমিকের বসবাস। এদের অধিকাংশ জনগোষ্ঠী মাটির ঘরে বসবাস করে। পাহাড় ও টিলায় বসবাস করায় এদের চরম দুর্ভোগে দিন কাটাতে হয়।

অপরদিকে হাকালুকি হাওর, কাওয়াদিঘিসহ অন্যান্য হাওরবেষ্টিত এলাকার নিম্নআয়ের মানুষও চরম দুর্ভোগে রয়েছেন বলে জানা গেছে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি