নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ১১:৩০আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১১:৫৬

হবিগঞ্জে উল্টে যাওয়া বাস ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস উল্টে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।  গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাস হেলপার আবু সাঈদ (৩০) ও যাত্রী কমলা বেগম (৩৫)। নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।

হবিগঞ্জে উল্টে যাওয়া বাস সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুক মিয়া জানান, শুক্রবার সকালে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বাহুবলের কামাইছাড়া এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিন জন নিহত ও ১৫ জন আহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের