রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:০২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৭

আফতাব উদ্দিন

রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়া তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আফতাব উদ্দিন নির্দেশনা না মেনে রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান করে সরকারি আদেশ অমান্য করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। সরকারি আদেশ অমান্য করায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ ঠিক হবে না বলে মনে করছে সরকার। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

/এনআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের