সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের দুই প্রবাসীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ মার্চ ২০২০, ২১:৩০আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৩০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের দুই প্রবাসীর মৃত্যু সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। তারা মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে জাকের আলী (২০) এবং জুড়ী উপজেলার আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত (২৪)। এসময় নিহত জাকেরের বন্ধু আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে শাওন আহমেদ (২০) গুরুতর আহত হন।

নিহত প্রবাসীদের পারিবার জানায়, মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে ওই তিন প্রবাসীকে বহনকারী প্রাইভেটকারের চাকা খুলে গিয়ে দুর্ঘটনা ঘটে।

নিহত দুই প্রবাসীর লাশ সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত শাওন আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত জাকের আলীর ফুপাতো ভাই কয়ছর আহমদ ও চাচাতো ভাই জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবারের অভাব অনটনের কারণে মাত্র ৫ থেকে ৬ মাস আগে জাকের বিদেশে যায়। একই গ্রামের শাওন আহতের ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’

অপরদিকে নিহত আব্দুল মুকিতের পরিবার, নিহতদের লাশ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন। এছাড়া শাওনকে দেশে এনে সুচিকিৎসার ব্যবস্থা করা আবেদন করেন তারা। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের