আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু

সিলেট প্রতিনিধি
২২ মার্চ ২০২০, ০৯:৩৮আপডেট : ২২ মার্চ ২০২০, ১১:২৬

সিলেট সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা লন্ডন প্রবাসী এক নারী (৬১) মারা গেছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। সিলেটে করোনা আক্রান্তের বিষয় দেখাশোনার দায়িত্বে থাকা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রবাসী ওই নারী করোনাভাইরাসের কারণে মারা গেছেন কিনা বিষয়টি দেখা হচ্ছে। লাশ এখনও হাসপাতালেই রয়েছে। পরীক্ষা শেষে যদি জানা যায়, তিনি করোনা ভাইরাসের কারণে মারা গেছেন, তবে লাশ হস্তান্তরের সময় নির্দেশনা দেওয়া হবে, কী করা প্রয়োজন।’

জানা য়ায়, প্রবাসী ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্ট থাকায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে ২০ মার্চ শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের