হবিগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: আত্মগোপনে চেয়ারম্যান, সহযোগী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৯:১৭আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৯:২২

চেয়ারম্যান হারুন ও সহযোগী খালেদ হবিগঞ্জের নবীগঞ্জে তিন সাংবাদিককে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতভর অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা যায়নি। তবে তার সহযোগী খালেদকে গ্রেফতার করেছে পুলিশ।
খালেদ ইউপি চেয়ারম্যান হারুনের মালিকানাধীন অরবিট হাসপাতালের ম্যানেজার।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হারুনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন ‘দৈনিক আমার সংবাদ’র নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মুজিবুর রহমান। এর নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ চেয়ারম্যানের বাড়িতে এবং তার নিজ গ্রাম মিনাজপুরে অভিযান চালায়। পুলিশ আসার খবর পেয়ে আগেভাগেই চেয়ারম্যান হারুন পালিয়ে যায়। তবে তার সহযোগী খালেদকে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, খালেদকে কারাগারে পাঠানো হয়েছে। চেয়ারম্যানসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে। মামলার পর থেকেই চেয়ারম্যান হারুন আত্মগোপনে রয়েছেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জানান, ইউপি চেয়ারম্যান ফৌজদারী অপরাধ করেছে। ইউপি চেয়ারম্যান আটক হলে  কিংবা চার্জশিট দাখিল করা হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িকভাবে তাকে চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কার করা হবে।
প্রসেঙ্গত, ত্রাণ নিয়ে চেয়ারম্যান হারুনের ব্যাপক অনিময় নিয়ে ৩০ মার্চ সংবাদ ও ফেসবুকে লাইভ করেন ‘দৈনিক প্রতিদিনের সংবাদ’র নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহ সুলতান আহমেদ। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান তার লোকজন নিয়ে ১ এপ্রিল বিকালে ক্রিকেট ব্যাট দিয়ে ওই সাংবাদিককে পিটিয়ে আহত করেন। তাকে বাঁচাতে এগিয়ে আসলে আরও দুই সাংবাদিককেও আহত করা হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম