চিকিৎসকসহ ১১ জন করোনায় আক্রান্ত, হবিগঞ্জ সদর হাসপাতাল লকডাউন

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ২৩:২১আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২৩:২৩

চিকিৎসকসহ ১১ জন করোনায় আক্রান্ত, হবিগঞ্জ সদর হাসপাতাল লকডাউন

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ১১ জন করোনায় আক্রান্ত হওয়ায় জেলা সদরের একমাত্র হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে এ লকডাউন ঘোষণা করা হয়।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে সদর আধুনিক হাসপাতালে একাধিক ডাক্তার, নার্স, ল্যাব টেকনোলজিস্ট করোনা রোগে আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি বিবেচনায় আপাতত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ৩ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে।
তিনি বলেন, শুধু করোনা উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এখনও সাধারণ রোগীদের সেবা দেওয়ার জন্য বিকল্প সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণ রোগীদের সেবা তো হাসপাতালের ডাক্তাররাই দেবেন। তাদের পরীক্ষার রিপোর্ট আসার পর বিকল্প স্থানে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হবিগঞ্জের সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল জীবাণুমুক্তকরণ ও অন্যান্য আনুষঙ্গিক কারণে জেলা সদর হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আইসোলেশন ইউনিটের সেবা চালু থাকবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের ৪৪ জনের নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের ১১ জন ও প্রশাসনের ৪ জনসহ ২০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে জেলা আধুনিক সদর হাসপাতালের একজন চিকিৎসক, দুইজন নার্স, দুইজন ব্রাদার সেবক, দুইজন অ্যাম্বুলেন্স চালক, দুই আয়া এবং দুই জন স্টাফের শরীরে করোনা শনাক্ত হওয়ায় হাসপাতালটি লকাডাউন ঘোষণা করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের