সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের শাখা লকডাউন

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ০৮:৫৫আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৬:৪৫

ইসলামী ব্যাংক
এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার পর সুনামগঞ্জে ইসলামী ব্যাংকসহ শহরের ইলেক্ট্রিক সাপ্লাই রোড লকডাউন করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে ব্যাংকের ২২ কর্মকর্তা কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা লকডাউনের বিষয়টি জানিয়েছেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ২৩ এপ্রিল ওই ব্যাংক কর্মকর্তার নমুনা সিলেট পাঠানো হয়। সোমবার (২৭ এপ্রিল) রাতে করোনা পরীক্ষার ফলাফলে তার পজিটিভ আসে। পরে ইউএনও ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখা শহরের ইলেক্ট্রিক সাপ্লাই রোডের ওই ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসাসহ ওই রোডের সব ক’টি বাড়ি লকডাউন করেন। একইসঙ্গে আক্রান্ত ওই ব্যাংক কর্মকর্তার সংস্পর্শে যারা এসেছেন এমন চার জন ব্যাংক কর্মকর্তার নমুনা সংগ্রহ করে মেডিক্যাল টিম। করোনা আক্রান্ত ওই ব্যাংক কর্মকর্তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে আইসোলেশনে আনা হয়েছে।

এদিকে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের তিন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত