মৌলভীবাজারের ৮৫ শতাংশ ধান কাটা সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ০৯:৩৮আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৮:২৩

ধান কাটা (ফাইল ছবি)
মৌলভীবাজারের কাউয়াদিঘি, হাইল হাওর ও হাকালুকি হাওরে ৮১-৮৫ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কাজী লুৎফুল বারী এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানিয়েছেন, জেলা লকডাউন থাকায় পরিবহন শ্রমিক, চা শ্রমিক ধান কাটতে কাজ করছেন। এছাড়া কম্বাইন হারভেস্টার ও রিফার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে।

মৌলভীবাজারে হাকালুকি হাওরে প্রায়ই ধান কাটা হয়ে গেছে। হাকালুকি হাওরের আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ফানাই নদী মোট প্রায় ৪০ কিলোমিটার ( কর্মধা এলাকায় ৫ কিলোমিটার কাজ অবশিষ্ট) জুড়ী নদী প্রায় ৭ কিলোমিটার ও ধামাই নদী প্রায় ১৫ কিলোমিটার ৫/৬ ফুট গভীর করে খনন করায় ছোট পাহাড়ি ঢল ধারণ করতে পারায় নিশ্চিন্তে আছেন অনেক কৃষক।

এদিকে রাজনগর উপজেলার ফতেহপুর এলাকার ব্রি ২৯ জাতের ধান কাটা হয়নি শ্রমিক সংকটের কারণে। কুলাউড়া  উপজেলা থেকে ৫০ জন চা শ্রমিক আসার ব্যবস্থা ছিল, তবে কুলাউড়া করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেসব শ্রমিক না আসায় সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। কৃষকরা আশাবাদী প্রশাসনের সহযোগিতায় এই সমস্যা নিরসন সম্ভব হবেই।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন