দুই টাকায় ইফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০২০, ১৮:১৭আপডেট : ০১ মে ২০২০, ১৮:২৪

দুই টাকার বিনিময়ে ইফতার বিতরণ করা হচ্ছে সুনামগঞ্জ শহরে শ্রমজীবী মানুষের মধ্যে দুই টাকার বিনিময়ে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'বিশ্ব জন'। শুক্রবার (১ মে) দুপুর ২টায় শহরের পৌর কলেজের সামনে শতাধিক রিকশা-ভ্যানচালক এবং দিনমজুরের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার হিসেবে ভুনাখিচুড়ি, সিদ্ধডিম, ছানা, পিঁয়াজো, বেগুনি, খেজুর ও  সালাদ বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের মতো সুনামগঞ্জ শহরেও নিম্ন আয়ের দিনমজুর, শ্রমজীবী মানুষেরা আয়-রোজগার করতে পারছেন না। রমজানে ইফতার সামগ্রী তৈরি ও কেনার সামর্থ্য তাদের নেই। এ জন্য 'বিশ্ব জন' এর উদ্যোগে পুরো রমজান মাস দুই টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

আজ ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন— সংগঠনটির প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস,  সদস্য  আহমেদ ফাহিম,  মিথিলা ইসলাম মাহি,  রবিন আহমদ, চাদনী আক্তার,  শ্রাবণী চৌধুরী,  রাজিন চৌহান প্রমুখ।

ইফতার পাওয়া শ্রমজীবীরা জানান,  লকডাউনের কারণে তাদের আয় রোজগার নেই। ইফতার কিনতে পারেন না। দুই টাকার বিনিময়ে ইফতার পেয়ে তারা আনন্দিত।

সংগঠনের সভাপতি কর্ণ বাবু দাস বলেন, 'শ্রমজীবী মানুষের জন্য আমাদের এ আয়োজন রমজান মাসব্যাপী চলবে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম