মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২০, ১২:৪৯আপডেট : ০৬ জুন ২০২০, ১২:৪৯

বজ্রপাত

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে হবিগঞ্জে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে আজমিরীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতরা হলো, আজমিরীগঞ্জ  উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামের মারফত আলী (১৭), একই গ্রামের রবিন মিয়া (১৭) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের ছন্ডিপুর গ্রামের আসকির মিয়া (৫০)।

পুলিশ জানায়,  শনিবার (৬ জুন) সকালে ৫ কিশোর আজমিরীগঞ্জের হাওরে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ২ কিশোর মারা যায় ও ৩ জন আহত হয়।  ‍গুরুতর আহত অবস্থায় ৩ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ‌‌্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, লাশ থানায় রাখা হয়েছে।

এছাড়া শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, শনিবার দুপুরে নিহত আসকির মিয়া হাওরে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টির সঙ্গে হওয়া বজ্রপাতে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের