বেড়ানোর কথা বলে নিয়ে ধর্ষণ

সিলেট প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২০, ১২:৩৪ আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১২:৩৪

ধর্ষণ


সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। রাগিব হোসেন নিজু (১৮) নামের এক তরুণের বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরীকে শুক্রবার (২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই কিশোরীর মা বাদী হয়ে নিজুকে আসামি করে থানায় মামলা করেন।

নিজু দাঁড়িয়াপাড়ায় এলাকার বাসিন্দা। সে মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। নিজু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান গেছে। 
সূত্র জানায়, ২৯ সেপ্টেম্বর বেড়ানোর কথা বলে কিশোরীকে নিয়ে বের হয় নিজু। এরপর ওই কিশোরীকে সে নিজ বাসার ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরে কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নিজুসহ তার সহযোগীরা উদ্যোগ নিলেও বিষয়টি জানাজানি হয়।  
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার আসামিকে গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়াতে গিয়ে খাবারের খরচ বাঁচাবেন কীভাবে?
বেড়াতে গিয়ে খাবারের খরচ বাঁচাবেন কীভাবে?
তারেক রহমানকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির
তারেক রহমানকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির
খুনি ভাড়া করে একজনকে হত্যা করা সোবহান ছুরিকাঘাতে নিহত
খুনি ভাড়া করে একজনকে হত্যা করা সোবহান ছুরিকাঘাতে নিহত
হরমুজ আর আগের অবস্থায় ফিরবে না, চলবে ইরান-ওমানের আইনে
হরমুজ আর আগের অবস্থায় ফিরবে না, চলবে ইরান-ওমানের আইনে
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ