২০ টাকার বিরোধে যুবক খুন

সুনামগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২০, ২৩:২৪ আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২৩:২৪

সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামে পাওনা ২০ টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের  ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মো. বাপ্পি মিয়া নামের ওই যুবককে খুন করা হয়। বাপ্পি একই গ্রামের মো. ফজিল হকের ছেলে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গ্রামের নিজ বাড়ির সামনে বাপ্পি মিয়ার ছোট ভাইয়ের কাছে একই গ্রামের মুদি দোকানদার মো. ইকবাল হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন পাওনা ২০ টাকা চাইলে বাপ্পি বলছিলেন ‘এখন টাকা হাতে নেই একটু পরে দেবো’। এ কথা বলার পর হৃদয় হোসেন ও মো. জসিমের ছেলে মো. হাসান ধারালো ছুরি দিয়ে বাপ্পির পেটে আঘাত করে। তাৎক্ষণিক স্বজনরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। তার লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সপ্তাহে একদিন যত্নেই শোবার ঘর থাকবে ঝকঝকে
সপ্তাহে একদিন যত্নেই শোবার ঘর থাকবে ঝকঝকে
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
কওমি শিক্ষার্থীদের সাংবাদিকতা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাস্তবতা
কওমি শিক্ষার্থীদের সাংবাদিকতা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাস্তবতা
সালমান মুক্তাদিরের শশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা
সালমান মুক্তাদিরের শশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে