দেশের উদ্ভাবিত হলো চায়ের স্বয়ংক্রিয় গ্রেডিং পদ্ধতি

সিলেট প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ২০:০৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২০:১৩

বাংলাদেশে চা উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিকে ত্বরান্বিত করার লক্ষ্যে চায়ের বিভিন্ন গ্রেডের পার্থক্যকরণ অ্যালগরিদম উদ্ভাবন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল গবেষক। আন্তর্জাতিক বাজারে চা রফতানিসহ দেশে বাজারজাতকরণের আগে চায়ের মান এবং মূল্য নির্ভর করে। দেশে বর্তমানে চায়ের বিভিন্ন গ্রেডের পার্থক্য করার কাজটি সনাতন পদ্ধতিতে হয়ে থাকে যা সময় ও শ্রম সাপেক্ষ এবং অত্যন্ত ভুল প্রবণ । ফলে দেশীয় চা আন্তর্জাতিক বাজারে রফতানিতে দিন দিন হুমকির সম্মুখীন হয়ে পড়ছে ।

চা প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিতে এই সমস্যা নিরূপণের লক্ষ্যে বিভিন্ন চায়ের গ্রেডিং এবং শর্টিং স্বয়ংক্রিয়করণের গবেষণা সম্পন্ন করেছেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, সহকারী প্রফেসর মো. তৌফিকুর রহমান, কৃষি পরিসংখান বিভাগের সহযোগী প্রফেসর ড. মাসুদ আলম এবং একই বিভাগের দুই জনসহ শিক্ষার্থী মারিয়া সুলতানা জেনিন ও তানজিনা রহমান মিম ।

এ বিষয়ে প্রধান গবেষক ড. রাশেদ বলেন, চা প্রক্রিয়াজাতকরণ ইউনিটের একটি স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে চায়ের বিভিন্ন টেক্সচারাল ফিচার এবং বাহ্যিক গুণাগুণের ওপর ভিত্তি করে বিভিন্ন চায়ের চারটি গ্রেডকে নির্ভুলভাবে বাছাই করা সম্ভব। এই গবেষণায় আধুনিক কম্পিউটার ভিশনের মাধ্যমে চায়ের ইমেজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে চায়ের দানার টেক্সচারাল ফিচার এবং বাহ্যিক গুণাগুণসহ অভ্যন্তরীণ ব্যাস সূক্ষ্মভাবে নির্ণয় করা সম্ভব।

তিনি আরও বলেন, কম্পিউটার ভিশন-এ ইমেজ প্রসেসিং প্রযুক্তি বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণে একটি নতুন ধারণা যা জাতীয় চা উৎপাদন প্রযুক্তিতে এবং রফতানি বাজারকে আরও শক্তিশালী করতে গুরুত্ব বহন করবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের