‘করোনার ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন’

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪১

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, ‘করোনাভাইরাস সংক্রমণের সময় অনলাইনে পাঠদান চলমান ছিল। তারপরও শিক্ষার্থীদের লেখাপড়া অনেক পিছিয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে আগামী দিনে শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন।’

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকালে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সদর উপজেলার ৪৬টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত চার শতাধিক শিক্ষক অংশ নেন।

সংসদ সদস্য বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তথ্য-প্রযুক্তির শিক্ষা কার্যক্রমও জোরদার করা হয়েছে। কারণ তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হলে তরুণসমাজকে বেকার থাকতে হবে না। সরকারের উদ্যোগ বাস্তবায়নে কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে হবিগঞ্জের সব শিক্ষককে দায়িত্ব পালন করতে হবে।’ এ সময় সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে হবিগঞ্জের পরবর্তী প্রজন্মকে সুশিক্ষা দেওয়ার জন্য উপস্থিত শিক্ষদের প্রতি তিনি অনুরোধ জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়া উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। পরে তথ্য-প্রযুক্তিতে দক্ষ কয়েকজন শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এমপি আবু জাহির।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের