‘প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী দেশের কোনও মানুষ গৃহহীন থাকবে না’

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:০২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:০২

দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী দেশের কোনও মানুষ গৃহহীন থাকবে না। অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্ন ভাতার মাধ্যমে সহযোগিতা করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি বিভিন্ন ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী আরও বলেন, করোনায় সারা বিশ্বের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হলেও বাংলাদেশে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে। তিনি এসময় সরকারের দেওয়া বিনামূল্যে করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ এবং ভারপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা প্রমুখ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৫১০ জনকে ভিজিডি কার্ডের মাধ্যমে প্রতিমাসে ৩০ কেজি করে পুষ্টি চাল, ৯৬৩ জন দরিদ্র মাকে মাতৃত্বকালীন মাসিক ৮০০ টাকা হারে ভাতা ও পরিবেশ মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়।

এরআগে, প্রায় ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে জুড়ী উপজেলায় জেলা পরিষদ কর্তৃক নবনির্মিত চার তলা বিশিষ্ট আধুনিক ডাক-বাংলো ভবনের উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের