সিলেটে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও সিসিকের ৩ মামলা

সিলেট প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:২১

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় পুলিশ ও সিসিক কর্মীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে দুটি ও সিসিকের প্রকৌশলী বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ইতোমধ্যে পুলিশ সংঘর্ষকারীদের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে তালিকা করার পর পরই কয়েকটি ভাগে ভাগ হয়ে অভিযানে নেমেছে।

অহেতুক কেউ যাতে হয়রানি শিকার না হন সেজন্য পুলিশ ছবি ও ভিডিও ফুটেজ দেখে সংঘর্ষকারীদের মামলার আসামি করেছে বলে পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেন।

তবে কোতোয়ালি থানায় এখনও পর্যন্ত পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে কোনও অভিযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে।

এদিকে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হওয়া মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ আহাদকে (৩৮) আসামি করে অস্ত্র আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার রাতে এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার আহাদকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

বুধবার দুপুরে সংঘর্ষের সময় গ্রেফতার আহাদ পরিবহন শ্রমিকদের পক্ষ নিয়ে গুলি ছোড়ার চেষ্টা চালালে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় পুলিশ তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

এছাড়া, চৌহাট্টায় সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে উত্তেজিত হয়ে পরিবহন শ্রমিকরা পুলিশের ওপর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মামলা চালায়। এসময় পুলিশের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। পুলিশের কাজে বাঁধা দান ও হামলার অভিযোগে কোতোয়ালি থানায় এসআই আব্দুল মান্নান বাদী হয়ে ১৭ জনকে এজাহার নামীয় আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে সিটি করপোরেশনের কাজে বাধা দান, কাউন্সিলর ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় অপর একটি মামলা দায়ের করেন সিসিকের প্রকৌশলী দেবব্রত দাস। তিনি ১০ জনকে এজাহার নামীয় আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী। তিনি বলেন, পুলিশ বাদী হয়ে দুটি ও সিসিক বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেছে। পুলিশ আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন:
সিলেটে সোমবার থেকে পরিবহন ধর্মঘট

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি