হবিগঞ্জ পৌর নির্বাচন

আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৪ জনকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০০

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি না মেনে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে প্রচার মিছিলের লাইভ এবং বিভিন্ন প্রচার মাধ্যমে রঙিন পোস্টার প্রচার করার দায়ে তিন মেয়র প্রার্থীর এজেন্টসহ চার জনকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, হবিগঞ্জ পৌরসভার মেয়রপ্রার্থীর কর্মী-সমর্থকরা প্রচারণার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে লাইভ করেন। এছাড়াও অনলাইন ও সংবাদপত্রে রঙিন পোস্টার দিয়ে প্রচার করেন। এ কারণে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক সেলিমের নির্বাচনি এজেন্টকে ১০ হাজার টাকা, স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমানের এজেন্টকে ১৫ হাজার টাকা, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের এজেন্টকে ৫ হাজার টাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী টিপু আহমেদের এজেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের সতর্ক করে দেওয়া হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম