এমপি মাহমুদ উস সামাদের লাশ ফেঞ্চুগঞ্জে, বিকালে দাফন

সিলেট প্রতিনিধি
১২ মার্চ ২০২১, ১৩:০৯আপডেট : ১২ মার্চ ২০২১, ১৩:০৯

সিলেট-৩ আসনের প্রয়াত এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের লাশ সিলেটে পৌঁছেছে। শুক্রবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ খেলার মাঠে লাশ বহনকারী হেলিকপ্টার অবতরণ করে।

সেখানে আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর লাশ ফেঞ্চুগঞ্জের নুরপুর বড়বাড়িতে নেওয়া হয়।

বিকাল সোয়া ৫টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে বাড়ির সামনে পারিবারিক কবরস্থানের তাকে দাফন করা হবে।

মাহমুদ উস সামাদ চৌধুরীর এপিএস জুলহাস আহমদ বলেন, হার্টের সমস্যায় তিনি বাইপাস করিয়েছিলেন। করোনা আক্রান্তের পর প্লাজমা থেরাপিও দেওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো গেলো না। নিজের মৃত্যু নিজেই হয়তো আগেই টের পেয়েছিলেন, তাই পিতার নামে তৈরি করা দৃষ্টিনন্দন মসজিদের পাশেই ঠিক করে রেখেছেন নিজের কবরের জায়গা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ মার্চ) ২টা ৪০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। এর আগে ১০ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন:
করোনায় সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু
এমপি মাহমুদ উস সামাদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

/টিটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি