হবিগঞ্জের এমপি মিলাদ গাজী করোনা আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২১, ২২:১৪আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:১৪

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিকালে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের করোনা পজিটিভের রিপোর্ট আসে।

জানা যায়, শাহনওয়াজ মিলাদের করোনার কোনও উপসর্গ ছিল না। ৪ এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে শনিবার (৩ এপ্রিল) সকালে ঢাকায় সংসদ সচিবালয় চিকিৎসাকেন্দ্রে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। পরে বিকালে তার করোনা পজিটিভের রিপোর্ট আসে। এরপর থেকে ঢাকায় সংসদ সদস্য মিলাদ গাজী তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

এমপি মিলাদ গাজী নবীগঞ্জ-বাহুবলবাসীসহ সর্বসাধারণের কাছে দোয়া চেয়েছেন এবং তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার (২ এপ্রিল) সংসদ সদস্যের বড় ছেলে গাজী মোহাম্মদ ফাওয়াজ ও তার স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের