সিলেটে এক বছরে লন্ডন ও ভারত থেকে এসেছেন ৪০ হাজার ২২৫ জন

সিলেট প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ১৫:৫৭আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৫:৫৭

করোনা পরিস্থিতিতে সিলেটে গত এক বছরে লন্ডন ও ভারত থেকে এসেছেন ৪০ হাজার ২২৫ জন। লন্ডন থেকে আগতরা সিলেট ওসমানী বিমানবন্দর হয়ে এবং ভারত থেকে আগতরা সিলেট বিভাগের ছয়টি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

গত বছরের ২ ফেব্রুয়ারি থেকে এ বছরের (১৫ এপ্রিল) পর্যন্ত ওসমানী বিমানবন্দর হয়ে সিলেটে আসেন ৩২ হাজার ৬৩৫ জন। এছাড়া একই সময়ে গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর হয়ে সিলেটে আসেন চার হাজার ২১ জন। বিয়ানীবাজারের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে আসেন এক হাজার ২০ জন। সিলেটের জকিগঞ্জ স্থলবন্দর দিয়ে আসেন এক হাজার ১৬০ জন। হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা স্থলবন্দর আসেন ২২০ জন। মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা (বটুনী) স্থলবন্দর দিয়ে ১৮৯ জন। কুলাউড়া চাতলা স্থলবন্দর দিয়ে আসেন ৯৮০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া।

তিনি বলেন, গত বছরের ২ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট ওসমানী বিমানবন্দর ও ছয়টি স্থলবন্দর দিয়ে সিলেটে এসেছেন ৪০ হাজার ২২৫ জন নারী-পুরুষ। এরমধ্যে সবচেয়ে বেশি যাত্রী এসেছে লন্ডন থেকে। সরকারের নির্দেশনা অনুসারে লন্ডন থেকে আগতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছিলো। আর স্থলবন্দর দিয়ে যারা প্রবেশ করেছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে কিছু নির্দেশনা দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়। এছাড়া যাদের করোনা শনাক্ত হয় তাদেরকে করোনা হাসপাতালে পাঠানো হয়েছিল বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী