হেফাজতের কাঁধে ভর করে ক্ষমতায় আসতে চায় বিএনপি: কৃষিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ১৭:৩৩আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২০:২১

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় আসতে চায়। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের পতন ঘটাতে চাচ্ছে।

তিনি বলেন, হেফাজতের শিকড় যত গভীরেই হোক, তার মূল উৎপাটন করা হবে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে বোরো ধান কাটা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কৃষক যাতে ন্যায্যমূল্য পায় সেজন্য কাজ করছে সরকার। এবার কৃষকের খরচ বাদ দিয়ে যাতে লাভ থাকে, সেভাবেই মূল্য নির্ধারণ করা হচ্ছে। এক হাজার টাকার নিচে দাম হবে না। ১৪ লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী পরে নিজে ধান কেটে বোরো ধানকাটা উদ্বোধন করেন। এ সময় হারভেস্টারের মাধ্যমে হাওরের ধান কাটা পর্যবেক্ষণ করেন তিনি।

উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় চলতি বছরে ১ লাখ ২২ হাজার ১৩০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।

/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী