মাধবপুরের পিআইও'র বিরুদ্ধে ৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০২১, ১১:১৮আপডেট : ০৩ মে ২০২১, ১১:১৮

হবিগঞ্জের মাধবপুরে চেক জালিয়াতির মাধ্যমে ৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়। রবিবার (২ মে) মন্ত্রনালয়ের (ত্রান প্রশাসন) শাখার উপসচিব কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের তথ্য জানানো হয়।

অভিযোগ রয়েছে, মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা তুজ জোহরার চেক জালিয়াতির মাধ্যমে ৭৩ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম।

বিষয়টি ইউএনও'র নজরে এলে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে মাধবপুর থানা পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

প্রসঙ্গত, প্রথমে (৩০ এপ্রিল) শুক্রবার ১৬ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইউএনও। পরে তদন্তে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামের বিরুদ্ধে মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার চেক জালিয়াতি করে ৭৩ লাখ টাকা আত্মসাতের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

/টিটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম