সিলেটে করোনায় আরও ৬ জনের প্রাণহানি

সিলেট প্রতিনিধি
০৩ মে ২০২১, ২১:৫৬আপডেট : ০৩ মে ২০২১, ২১:৫৬

সিলেট বিভাগে থামছে না করোনায় ভয়াবহতা। সেই সঙ্গে বাড়ছে প্রাণহানি। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। আর ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬২ জন। যার মধ্যে ৪৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২৩ জন। সোমবার (৩ মে এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬২ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৩ জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এই ৬২ জনসহ সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৮২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৫৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৩৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৯ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

 গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ৬ জন মারা গেছেন এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫৬ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৮৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম