সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২১, ২৩:১৫আপডেট : ০৮ মে ২০২১, ২৩:১৫

আগামী ৭ দিন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। উজানে বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জ জেলায় যাদুকাটা, পুরাতন সুরমা ও সুরমা নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এই সময়ে সুনামগঞ্জ জেলার নদীগুলোর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্য মতে ৮ মে থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, উজানের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে জেলার সব কটি নদনদীর পানি বাড়বে। এতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি