‘ফোন দিলে অবস্থা খারাপ হবে’ বলেই সার্জেন্টকে মারধর যুবকের

সিলেট প্রতিনিধি
১২ জুন ২০২১, ১৯:১৬আপডেট : ১২ জুন ২০২১, ১৯:১৬

সিগন্যাল অমান্য করার কারণ জানতে চাওয়ায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধর করেছেন সৌরভ চৌধুরী নামে এক যুবক। যিনি নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়েছেন। শনিবার (১২ জুন) দুপুরে নগরের চৌহাট্টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। গ্রেফতার সৌরভ চৌধুরী সিলেট শহরতলীর টুকেরবাজার পীরপুর এলাকার সন্তোষ ঘোষের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে সৌরভকে বাধা দেওয়া হয়। সেই সঙ্গে সিগন্যাল অমান্য করার কারণ জানতে চাওয়া হয়। তখন নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিনকে মারধর করে সৌরভ। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ চৌহাট্টা পয়েন্টে গিয়ে সৌরভকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং ট্রাফিক সার্জেন্ট জসিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জমিসের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, থামতে সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ওই যুবক। নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে বলেন, আমি ছাত্রলীগ করি; ফোন দিলেই তোর অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু ট্রাফিক সার্জেন্ট তাকে যেতে না দেওয়ায় মারধর শুরু করেন যুবক।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, সড়কের শৃঙ্খলারক্ষার জন্য পরিশ্রম করে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের চেষ্টা করি। এজন্য নাগরিক হিসেবে সবার আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করা উচিত। আইন প্রয়োগ করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা খুবই জঘন্য। ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত ট্রাফিক সার্জেন্টকে চিকিৎসা দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের