উপনির্বাচনে অংশ নিতে চাওয়ায় বিএনপি নেতাকে শোকজ

সিলেট প্রতিনিধি
১৬ জুন ২০২১, ১১:১৫আপডেট : ১৬ জুন ২০২১, ১১:১৬

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শাণোর নোটিশ দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিলেট-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ায় কারণে তাকে এ নোটিশ দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত না মেনে বিএনপির কেন্দ্রীয় এই নেতা মঙ্গলবার (১৫ জুন) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।

কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি বুধবার (১৬ জুন) নিশ্চিত করেন বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।

তিনি বলেন, দল যেখানে নির্বাচন বর্জন করেছে, সেখানে দলের সিদ্ধান্ত না মেনে শফি চৌধুরী সিলেট-৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন, তিনি মনোনয়নও দাখিল করেছেন। নির্বাচনে দলের সিদ্ধান্ত না মানায় তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ১৮ জুনের মধ্যে লিখিতভাবে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যদি তিনি দলের সিদ্ধান্ত না মানেন, তাহলে তাকে হয়তো দলের হাইকমান্ড বহিষ্কারও করতে পারে।

বিএনপি নেতা হয়ে তিনি আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলেছেন, এ বিষয়ে জানতে চাইলে কলিম উদ্দিন আহমেদ মিলন জানান, বিএনপির হাইকমান্ড ইতোমধ্যে তার সব বিষয় নজরে রেখেছে।

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী