সিলেটে মা ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

সিলেট প্রতিনিধি
১৭ জুন ২০২১, ১৩:০৪আপডেট : ১৭ জুন ২০২১, ১৩:০৪

সিলেটের গোয়াইনঘাটে মা ও দুই শিশুকে চাঞ্চল্যকর হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১৬ জুন) রাতে গৃহবধূ আলেয়া বেগমের পিতা আইয়ুব আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ। তিনি বলেন, পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পুলিশ বেশকিছু তথ্য পেয়েছে, সেগুলোর যাচাই-বাছাই চলছে। ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সিলেটে ৩ জনকে গলা কেটে হত্যায় পারিবারিক বিরোধ দেখছে পুলিশ

এদিকে আহতবস্থায় পুলিশের পাহারায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গৃহকর্তা হিফজুরের চিকিৎসা চলছে। এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১৮ জুন) তার শ্যালিকার বিয়ে হওয়ার কথা রয়েছে। সেই বিয়েতে যাওয়া না যাওয়া নিয়েও অন্তঃসত্ত্বা আলেয়া বেগমের সঙ্গে হিফজুরের ঝগড়া হয়। পারিবারিক কলহের জের ধরে দুই শিশুসহ তাদের মাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যাকাণ্ডের পর বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে পুলিশের একটি সূত্র জানায়।

বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রাম থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তবে মঙ্গলবার (১৬ জুন) রাতের কোনও একসময় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন উপজেলার বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা হিফজুর রহমানের স্ত্রী অন্তঃসত্ত্বা আলেয়া বেগম (২৭), ছেলে মিজান আহমদ (১১) ও মেয়ে তানিসা (৫)।

 

/টিটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী