গায়ে হলুদের অনুষ্ঠানে বরের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০২১, ২০:১৬আপডেট : ১৭ জুন ২০২১, ২১:১৪

হবিগঞ্জের মাধবপুরের সজল মিয়ার আজ (বৃহস্পতিবার) গায়ে হলুদ। আগামীকাল (শুক্রবার) বিয়ে। কিন্তু গায়ে হলুদের দিনে গান বাজানোর জন্য আনা সাউন্ড বক্সে বিদ্যুতের লাইন দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সজল মিয়ার। এতে মুহূর্তেই বিয়ে বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলার মনতলা পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নিহত যুবক মনতলা রেলওয়ে স্টেশনে খোলাবাজারের ব্যবসায়ী। একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের আসাদ আলীর মেয়ের সঙ্গে সজলের আগামীকাল বিয়ের দিন ধার্য ছিল।

তিনি বলেন, বিয়ের সব প্রস্তুতি শেষ। বৃহস্পতিবার গায়ে হলুদের দিনে বাড়িতে আনন্দ-ফুর্তি চলছিলো। বিয়েতে গান বাজানোর জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বৈদ্যুতিক লাইন দিতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি