হবিগঞ্জে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০২১, ১৮:১৩আপডেট : ৩০ জুন ২০২১, ০১:১৪

সরকার আরোপিত লকডাউন অমান্য করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দোকানপাট খোলা রাখায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৫টায় নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।

জানা যায়, চলমান লকডাউনে দোকানপাট খোলা রেখেছে, এমন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমীর হামজাসহ এক দল পুলিশ শহরের শেরপুর রোডে অভিযান পরিচালনা করে। এ সময় সরকারের স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে বাটা, এপেক্স, মদিনা এন্টারপ্রাইজসহ সাত ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে উত্তম কুমার দাশ বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম