লকডাউন উপেক্ষা করে হবিগঞ্জে বসেছে পশুর হাট

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২১, ১৭:৩৩আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৭:৪৯

করোনার সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে হবিগঞ্জের নবীগঞ্জে বসেছে সাপ্তাহিক পশুর হাট। হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। 

শনিবার (০৩ জুলাই) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে বসেছে এই হাট। সপ্তাহে শনিবার ও সোমবার হাট বসে। শনিবার বসা জনতার বাজারের পশুর হাটে বিপুল মানুষের উপস্থিতি ছিল। তবে অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না।

হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সকাল থেকে জনতার বাজার পশুর হাটে বিভিন্ন উপজেলা থেকে কোরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলে কেনাবেচা। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। কারও কারও সঙ্গে মাস্ক থাকলেও ছিল পকেটে। অনেকের মাস্ক ছিল থুতনি নিচে। কেউ মানেনি সামাজিক দূরত্ব।

দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায় বলেন, লকডাউনের মধ্যে সরকার ও প্রশাসন যখন স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে কঠোর অবস্থানে রয়েছে; তখন পশুর হাট বসানোর বিষয়টি দুঃখজনক। বাজারে স্বাস্থ্যবিধি না মানার ফলে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

জনতার বাজারের পশুর হাটে বিপুল মানুষের উপস্থিতি ছিল

জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন বলেন, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসার কথা শুনেছি। বিকাল ৫টা পর্যন্ত পশুর হাট চলবে। পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন। লকডাউনের প্রজ্ঞাপনে পশুর হাট নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। এজন্য হাট বসাতে আমরা বাধা দিইনি।

এর আগে শুক্রবার (০২ জুলাই) নবীগঞ্জ পৌর এলাকার ছালাতপুরে পশুর হাট বসেছিল। মাস্ক না পরেই অধিকাংশ ব্যক্তি হাটে আসেন। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাট বসানোর ফলে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে জেলার সচেতন নাগরিক সমাজ।

/এএম/
সম্পর্কিত
গরু কিনতে গিয়ে কাদায় লুটোপুটি, গাবতলী হাটে চরম ভোগান্তি
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
ছেলের নামে ইজারা নেওয়া হাটে অতিরিক্ত হাসিল নিচ্ছেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের