তৃতীয় দিনে হবিগঞ্জে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ০০:১১আপডেট : ০৪ জুলাই ২০২১, ০০:১১

দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে হবিগঞ্জ সদরসহ জেলার ৯ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী টহল দিয়েছে। এ সময় লকডাউন অমান্য করায় ৮০ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা করে এক লাখ ৬০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (০৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা সদর ও ৯ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ জরিমানা করা হয়।

সকাল থেকে জেলা সদর, নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ এবং বানিয়াচং উপজেলায় ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠান খোলা, অকারণে বাইরে ঘোরাফেরা করা এবং মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ৮০ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এতে এক লাখ ৬০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী