সিলেটে করোনায় আরও ৭ মৃত্যু, শনাক্তে রেকর্ড

সিলেট প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৭:২১আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৭:৩৯

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড ৭০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৯১৮ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৫১২, সুনামগঞ্জে চার হাজার ২০৬, হবিগঞ্জে চার হাজার ২৯৩, মৌলভীবাজারে চার হাজার ৮৮ ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন হাজার ২৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৭০৮ জনের মধ্যে ৩৫৪ জন সিলেটের বাসিন্দা। এছাড়া, সুনামগঞ্জের ১২০, হবিগঞ্জের ৬৬ ও মৌলভীবাজারের ১০৬ জন রয়েছেন। এদিকে, সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে নতুন করে মৃত সাত জনের মধ্যে ছয় জনই সিলেট জেলার এবং একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩৮ জন। এর মধ্যে সিলেটে ৫০৭, সুনামগঞ্জে ৪৭, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ৫৩ ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম