এক ব্যক্তির শরীরে একসঙ্গে পুশ করা হলো ২ ডোজ টিকা

হবিগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ০০:০১আপডেট : ১০ আগস্ট ২০২১, ০০:০১

হবিগঞ্জের বাহুবলে এক চা শ্রমিকের শরীরে এক মিনিটের মধ‌্যে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। এ ঘটনার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস‌্য বিশিষ্ট একটি কমিটি করেছে উপজেলা স্বাস্থ‌্য বিভাগ। এ নিয়ে জেলায় ব‌্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বাহুবল উপজেলার পুটিজুরি এলাকার বৃন্দাবন চা বাগানের শ্রমিক রবি কালিন্দী (৫৪) সোমবার দুপুর ১২টার দিকে করোনাভাইরাসের টিকা গ্রহণের জন‌্য বাহুবল উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে যান। এ সময় কর্তব‌্যরত নার্স তাকে প্রথমে বাঁ হাতে এক ডোজ টিকা দেন। এরপর তিনি সেখানে বসে থাকার এক মিনিটের মধ‌্যে ওই নার্স অপর একটি টিকা নিয়ে কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতে পুশ করেন।

দুই ডোজ টিকা দেওয়ার বিষয়টি পাশে থাকা অপর এক ব‌্যক্তি অবগত করলে তোলপাড় শুরু হয় স্বাস্থ‌্য কমপ্লেক্সে। সঙ্গে সঙ্গে তাকে পর্যবেক্ষণে নেওয়া হয়।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল। স্বাস্থ্যকর্মী ও টিকাগ্রহীতার ভুল বুঝাবুঝি এবং অসাবধানতার কারণে এই ঘটনা ঘটেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে টিকাগ্রহীতাকে পর্যবেক্ষণে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কারও গাফিলতি আছে কিনা তা তদন্ত করার জন‌্য স্বাস্থ‌্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানিয়া আফরোজকে প্রধান করে তিন সদস‌্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান