অপহরণ করে তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ২০:২৬আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:২৬

সুনামগঞ্জের ছাতকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১১ আগস্ট) উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হাসেমপুর পয়েন্টে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে ভুক্তভোগী নিজ বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে একই ইউনিয়নের বাসিন্দা মতিউর রহমান মতিন (২৬) ও দিলদার হোসেন (২৮) তাকে অপহরণ করে। তারা পার্শ্ববর্তী সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামে মতিউর রহমানের চাচাতো বোনের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে একটি নৌকা দিয়ে ভুক্তভোগীকে তারা একই ইউনিয়নের কামারগাঁও গ্রামের বিল্লাল হোসেনের (২৬) বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে বিল্লাল ও কামরান (২৬) নামের দুই যুবক তাকে ফের ধর্ষণ করে।

এদিকে, ভুক্তভোগীকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেন তার পরিবারের লোকজন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় বিল্লাল হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করেন তারা। জানাজানি হলে স্থানীয় লোকজন মতিউর রহমান মতিন ও দিলদার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে কামারগাঁও বাজারে অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকেও গ্রেফতার করে পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের