তরুণীকে দুই যুবকের বিয়ের প্রস্তাব, একজনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ আগস্ট ২০২১, ০৯:২২আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১০:৫৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক তরুণীকে বিয়ের প্রস্তাব দেন শাহার মিয়া ও সাব্বির আহমদ। সম্পর্কে তারা চাচাতো ভাই। বিয়ে নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে শাহারকে মারধর করেন সাব্বির ও তার বড় ভাই। মারধরের দুই দিন পর গত ১১ আগস্ট তিনি মারা গেছেন। উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুক্রাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ জানায়, সুক্রাকান্দি গ্রামের মৃত আব্দুল হকের ছেলে শাহার মিয়ার সঙ্গে বিয়ের জন্য পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের বাড়িতে প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবের পরপরই শাহারের চাচাতো ভাই শোয়েবের জন্য তার বড় ভাই সাব্বির আহমদ ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। মেয়ের বাবা উভয় পক্ষের কাছে কয়েক দিনের সময় নেন। এদিকে এ নিয়ে তাদের মধ্যে বিরোধও দেখা দেয়।

শাহারেরর স্বজনদের অভিযোগ, গত ৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে শোয়েবের পরিবারের সদস্যরা সাব্বিরের নেতৃত্বে শোয়েব, জুনেদ ও রুহনসহ আরও কয়েকজন শাহারের ঘরে ঢুকে তাকে মারধর করে। পরে শাহারকে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের সদস্যরা। চিকিৎসা শেষে ৯ আগস্ট বাড়ি ফেরেন তিনি। ১১ আগস্ট শাহারের অবস্থার অবনতি হলে সিলেটের ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে রাত ১০টার দিকে মুত্যু হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সাব্বিরকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান