নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩

সিলেট প্রতিনিধি
১৯ আগস্ট ২০২১, ০১:০৪আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০১:০৪

সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জ‌কিগঞ্জ সড়কের বারহাল এলাকার পশ্চিম শাহবাগ ও পূর্ব বটরতলের মাঝামাঝি নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরি ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩) ও একই ইউনিয়নের ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা সাত জনকে উদ্ধার করে। এর মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

পরে সিলেট নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।

ওসি আবুল কাসেম বলেন, দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। লাশ ও গাড়ি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গাড়িতে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের