রামদা দিয়ে কুপিয়ে আড়াই বছরের শিশুকে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ২২:২০আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২২:২০

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানি ইউনিয়নের আবিদ নগর নোয়াগাঁও গ্রামে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের রামদার কোপে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মো. দুর্জয় মিয়া। সে আবিদনগর নোয়াগাঁও গ্রামের মো. সালেক মিয়ার ছেলে।

শনিবার (২৮ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবিদ নগর নোয়াগাঁও গ্রামের মো. সালেক মিয়ার সঙ্গে একই গ্রামের মো. জয়নাল মিয়ার জায়গা জমিসহ নানান বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল। এরই জেরে আজ বিকালে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ জয়নাল মিয়া রামদা নিয়ে সালেক মিয়ার বসতঘরে প্রবেশ করে তার আড়াই বছরের শিশু সন্তানকে ঘরে পেয়ে মাথায় রামদা দিয়ে কোপ দিলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পুলিশ ঘটনাস্থলে গেছে। শিশু খুন হয়েছে জেনেছি। কে বা কারা খুন করেছে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে