২ নারীকে কুপিয়ে হত্যা: স্বামীর ফাঁসি স্ত্রীর কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৪

সিলেটের গোয়াইনঘাটে দুই নারীকে হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান। 

ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হলেন গোয়াইনঘাট উপজেলার পাংথুমাই গ্রামের আছকর আলীর ছেলে মখলিছ (৫৫)। এ ছাড়া তার স্ত্রী রাহেলা বেগমকে (৪৮) তিন বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। আদালত ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতে পাবলিত প্রসিকিউটর নিজাম উদ্দিন বলেন, ২০১৪ সালের ২৫ এপ্রিল পিয়াইন নদীর তীরে মুর্তা বেতের বাগানের জায়গার বিরোধ নিয়ে গোয়াইনঘাটের পাংথুমাই গ্রামের জমসু মিয়ার স্ত্রী মালেকা বেগম (৫০) ও আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করেন মখলিছ। এসময় তাকে সহযোগিতা করেন তার স্ত্রী রাহেলা বেগম। এ ঘটনায় হাসিনা বেগমের ছেলে আব্দুস সবুর চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। 

আদালত সূত্র জানায়, দীর্ঘ তদন্ত শেষে গোয়াইনঘাট থানার তৎকালীন এসআই মশিউর রহমান ২০১৬ সালের ১৩ এপ্রিল দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। তদন্তে অপর দুই জনের সংশ্লিষ্টতা না থাকায় তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম