স্কুলছাত্রীর বিয়ের আয়োজন, প্রশাসন দেখে পালালেন বাবা-মা

হবিগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৮:০২

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৩ বছরের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের অনুষ্ঠান থেকে স্কুলছাত্রীর বাবা-মা পালিয়ে যান। পরে ভাইয়ের কাছ থেকে মুচলেকা নিয়ে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম।

জানা গেছে, উপজেলার মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর (১৩) বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালান মেয়ের বাবা-মা। পরে কনের বড় ভাইকে বাল্যবিবাহ নিরোধ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা ও তার বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী