ডোবায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৯

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ডোবায় মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে খসরু মিয়া (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও নয়জন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। খসরু মিয়া ওই গ্রামের আলতাব আলীর ছেলে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জহিরপুর গ্রামের মজু মিয়া ও খসরু মিয়া সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে বাড়ির পাশে ডোবায় মাছ ধরা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় খসরুসহ ১০ জন আহত হলে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকালে সেখানে চিকিৎসাধীন খসরু মিয়া মারা গেছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নাজিম উদ্দীন জানান, ডোবায় মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম