চাতলাপুর বন্দর দিয়ে প্রথমবারের মতো ইলিশ রফতানি

মৌলভীবাজার প্রতিনিধি
০১ অক্টোবর ২০২১, ২০:৪১আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২০:৪১

মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতে ইলিশ রফতানি হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার (৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর) বাংলাদেশি তিনটি প্রতিষ্ঠান ভারতের উত্তর ত্রিপুরার কৈশলাশহরে চার হাজার কেজি ইলিশ রফতানি করেছে।

বৃহস্পতিবার এ বন্দর দিয়ে আরিফ ট্রেডিং ও জারা এন্টারপ্রাইজ দুই হাজার কেজি ও আজ বিকালে ঢাকার বিডিএস করপোরেশন একই পরিমাণ ইলিশ পাঠায়।

আমদানি-রফতানিকারক ও ক্লিয়ারিং এজেন্ট শাহজাহান এন্টারপ্রাইজের মালিক সোহেল রানা চৌধুরী বলেন, ‘আমার মাধ্যমে দুই দিনে চার হাজার কেজি ইলিশ ত্রিপুরার কৈশলাশহরে পাঠানো হয়েছে। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার (৮৫০ টাকা)।’

তিনি আরও বলেন, ‘আগামী ৪ অক্টোবর থেকে দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে চাতলাপুর স্থলবন্দর দিয়ে আবারও ইলিশ রফতানি করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এক বছরে ২৫০০ কোটি ডলারের স্বর্ণ রফতানি করেছে জাপান
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী