মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে কলেজছাত্র নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৮:০৬আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:০৬

মৌলভীবাজার-রাজনগর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রাজ আহমদ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলচালক সাব্বির আহমদ (২৪)।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে রাজানগর উপজেলার কদমহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের হলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি শাহ মোস্তফা কলেজের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ ও সাব্বির মৌলভীবাজার থেকে রাজনগর যাচ্ছিলেন। পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজ মারা যান। মোটরসাইকেল চালক সাব্বির গুরুতর আহত হয়েছেন। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি