ব্যবসায়ী নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ২০:৩৫ আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২০:৩৫

মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিও দেখে বুধবার রাতে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে। বুধবার গভীর রাতে বিদেশ যাওয়ার সময় মামলার প্রধান আসামি খালেদ মিয়াকে ঢাকার কমলাপুর থেকে গ্রেফতার করা হয়। এর আগে গাড়িচালক আমির হোসেন হিরা, জুয়েল মিয়া ও তফাজ্জল আলীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

গত রবিবার (৩১ অক্টোবর) বিকালে মাইক্রোবাসযোগে চৈত্রঘাট বাজারে বাসার সামনে নাজমুলকে কুপিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।

এর আগে গুরুতর আহত অবস্থায় ফেসবুক লাইভে এসে ঘটনায় জড়িতদের নাম জানান নাজমুল। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ এবং ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে কমলগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

/এএম/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা