‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৬, ২১:০৩ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২১:৩৮

রাজধানীর রামপুরায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে এসআরবি-৩। তার বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রামপুরার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিকালে এসআরবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিচ্চি আলামিন দীর্ঘদিন ধরে রামপুরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট, টেম্পুস্ট্যান্ড, ডিশ ব্যবসায়ী ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ গত ২৭ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকার ‘গ্রিনজোন অনলাইন’ নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ রয়েছে পিচ্চি আলামিনের বিরুদ্ধে। সেখানে তিনি এককালীন ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি ব্যবসা পরিচালনা করতে হলে প্রতি মাসে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে রামপুরার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আলামিন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআরবি জানিয়েছে, পিচ্চি আলামিন রামপুরার চাঞ্চল্যকর ‘কাইল্ল্যা’ পলাশ হত্যা মামলারও আসামি।

/এসএনকে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন নাকচ
সর্বশেষ খবর
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ
সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা