কেন্দ্রে নিষিদ্ধ স্মার্টফোন ব্যবহার, ৪ শিক্ষককে অব্যাহতি  

সিলেট প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ১৪:৫৫আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৪:৫৫

সিলেটে এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার কারণে চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস উপজেলার দারুল উলুম কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যান। কেন্দ্রের কয়েকটি পরীক্ষার হল পরিদর্শন করেন তিনি। 

এ সময় পরীক্ষা হলে দায়িত্বরত চার শিক্ষকের হাতে স্মার্টফোন দেখতে পান তিনি। পরে তাদেরকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে কেন্দ্রের দায়িত্বে থাকা সচিবকে নির্দেশ দেন ইউএনও। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের সচিব ওই চার শিক্ষককে আজীবনের জন্য পরীক্ষার দায়িত্ব পালন করা থেকে অব্যাহতি দেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস। তিনি জানান, পরীক্ষা কেন্দ্রের হলগুলোর দায়িত্বে থাকা চার শিক্ষকের হাতে স্মার্টফোন থাকায় তাদেরকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়। 



/টিটি/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান